পেমেন্ট ও রিফান্ড

রিফান্ড ও বাতিল নীতিমালা (Refund Policy)

সর্বশেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬

১. সাবস্ক্রিপশন রিফান্ড নীতি

PrintSheba-তে প্রতিটি নতুন সাইবার ক্যাফে ও দোকানদারকে কোনো প্রকার ফি ছাড়াই আনলিমিটেড টেস্ট করার জন্য সম্পূর্ণ ফ্রি ট্রায়াল প্রদান করা হয়, যাতে তারা সফটওয়্যারটির কার্যকারিতা যাচাই করে সন্তুষ্ট হয়ে সাবস্ক্রিপশন ক্রয় করতে পারেন। সাবস্ক্রিপশন ফি সফলভাবে পরিশোধ এবং অ্যাক্টিভেশনের পর তা সাধারণত অপরিবর্তনীয় ও অফেরতযোগ্য হিসেবে গণ্য হয়।

২. টেকনিক্যাল সমস্যার ক্ষেত্রে বিশেষ রিফান্ড

যদি আমাদের সার্ভার বা প্ল্যাটফর্মের ত্রুটির কারণে আপনার অ্যাকাউন্টে প্যাকেজ চালু হতে ব্যর্থ হয় এবং আমাদের টেকনিক্যাল টিম ৭২ ঘণ্টার মধ্যে সমাধান দিতে ব্যর্থ হয়, তবে সম্পূর্ণ অর্থ আপনার মূল পেমেন্ট ওয়ালেটে (বিকাশ বা নগদ) রিফান্ড করা হবে।

৩. রিফান্ড ক্লেইম করার নিয়ম

যেকোনো প্রকার পেমেন্ট গরমিল বা রিফান্ড সংক্রান্ত প্রয়োজনে আপনার ট্রানজেকশন আইডি (TrxID) সহ সরাসরি আমাদের হটলাইনে (01644416378) অথবা ইমেইলে (masud.info@gmail.com) যোগাযোগ করুন। আমাদের টিম দ্রুততম সময়ে বিষয়টি পর্যালোচনা করবে।